সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্য সুমনা আখতার এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 15 July 2026

Condolence photo ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর সাথে সংশ্লিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়- এর সদস্য সুমনা আখতার (জন্ম: ২৫ মে ১৯৭৩) - এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ০৮ জুলাই ২০২৬ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুমনা আখতার ১৭ সেপ্টেম্বর ২০২৩ হতে সনাক, খুলনা এর সাথে সংশ্লিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় - এর সাথে সম্পৃক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সুমনা আখতার এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice