সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট - এর স্বজন সদস্য চিত্রা রহমান এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 07 February 2022

সচেতন নাগরিক কমিটি (সনাক) ,বাগেরহাট - এর স্বজন সদস্য চিত্রা রহমান এর মৃত্যুতে আমরা শোকাহত   

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) , 0 বাগেরহাট - এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য চিত্রা রহমান (জন্ম: ১৩ এপ্রিল ১৯৫৪) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন কিডনি রোগের সাথে যুদ্ধ করে ৩১ জানুয়ারি ২০২২ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ জুলাই ২০০৮ থেকে সনাক বগেরহাটের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে চিত্রা রহমানের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ টরাস্টি বোর্ড কল কর্মী দশের ৪৫টি এলাকার সনাক সবজন য়েস য়েস ফ্রেন্ডস ঢকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।


Previous Notice