সনাক, জামালপুর - এর সদস্য অধ্যাপক আব্দুল হাই’র মৃত্যুতে আমরা শোকাহত

Published: 07 October 2021

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর - এর সদস্য অধ্যাপক আব্দুল হাই (জন্ম: ০১ জানুয়ারি ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ৩০ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৪:৩০ মিনিটে জামালপুরস্থ সরদার পাড়ায় নিজ বাসায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

ডিসেম্বর ২০০৬ থেকে সনাক, জামালপুর - এর সাথে সম্পৃক্ত হয়ে অধ্যাপক আব্দুল হাই স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর - এর দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল হাই মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, জামালপুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তরঙ্গ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), জামালপুর শাখার সহ-সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), জামালপুর - এর উপদেষ্টাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে অধ্যাপক আব্দুল হাই এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক-এর সদস্যসহ সকলের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice