সনাক, কুড়িগ্রাম - এর স্বজন সদস্য ফোরকান-আল-মসীহ্ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 29 October 2020

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম - এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য ফোরকান-আল-মসীহ্ এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। হৃদরোগজনিত কারণে ২২ অক্টোবর ২০২০ তাঁকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং পরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসারত অবস্থায় ২৩ অক্টোবর ২০২০ রাত ১০.৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
ফোরকান-আল-মসীহ্ সনাক, কুড়িগ্রাম - এর স্বজন-এ ০১ জানুয়ারি ২০১৩ থেকে সম্পৃক্ত হয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে ফোরকান-আল-মসীহ্ এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। 
টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice