সনাক, মধুপুর - এর স্বজন সদস্য অনেষ নকরেক এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
Published: 25 March 2019
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য অনেষ নকরেক (জন্ম: ১৭ মে ১৯৩৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ১৪ মার্চ ২০১৯ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেষ নকরেক দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ২৬ আগস্ট ২০১৪ থেকে সনাক, মধুপুর এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনেষ নকরেক স্থানীয় আদিবাসী উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অনেষ নকরেক এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।