Published: 23 September 2018
Published: 23 September 2018
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর এর সদস্য ও সাবেক সভাপতি আবু সালেহ্ তোতা (জন্ম: ০১ নভেম্বর ১৯৫১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২১ সেপ্টেম্বর ২০১৮ বেলা ১২টায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, যশোর-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আবু সালেহ্ তোতা মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, যশোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় যশোর সুরবিতান সঙ্গীত একাডেমীর সভাপতি, খুলনা বিভাগীয় মোটরসাইকেল ডিলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি এবং যশোর সন্দীপনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। © 2026 Transparency International Bangladesh