সনাক, মধুপুর এর ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্য সোহেল মিয়া’র অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 17 May 2018

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ফ্রেন্ডস গ্রুপের সদস্য সোহেল মিয়া’র অকাল মৃত্যুতে টিআইবি পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। ১৪ মে ২০১৮ মধুপুরে নিজ বাসভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। তিনি এ বছর (২০১৮) মধুপুর কলেজ এর মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সোহেল ২০১৮ সালের ২৭ মার্চ থেকে সনাক, মধুপুর এর ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। ইয়েস ফ্রেন্ডস গ্রুপের কার্যক্রমে তার অবদান, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ইয়েস ফ্রেন্ডস গ্রুপে সম্পৃক্ত হয়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। তার এই ভূমিকা অন্যান্য ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ আমাদের সকলকে অনুপ্রাণিত করতো। সোহেল এর অকাল মৃত্যুতে আমরা দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন তরুণ সৈনিক ও সম্ভাবনাময় কর্মী হারালাম। 
টিআইবি’র ট্রাস্টি বোর্ড, সাধারণ পর্ষদ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice