সনাক, খুলনা এর সদস্য সাহিদা আক্তার পুতুল এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 15 February 2018

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর সদস্য সাহিদা আক্তার পুতুল (জন্ম: ০১ ডিসেম্বর, ১৯৫৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি ২০১৮ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, খুলনায় ০৫ জানুয়ারি ২০১৬ থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সাহিদা আক্তার পুতুল খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার, খুলনা’র সংবাদ পাঠিকা, গায়িকা এবং সঞ্চালক ছিলেন। সাহিদা আক্তার পুতুল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে সাহিদা আক্তার পুতুল এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
 

Previous Notice