Published: 28 January 2018
Published: 28 January 2018
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর এর সদস্য মুন্সি মুহাম্মাদ আলী রুমী (জন্ম: ১৯ এপ্রিল ১৯৫৩) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৭ জানুয়ারি ২০১৮ দুপুর ২:০০টায় ঢাকাস্থ মুগদা সরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, ফরিদপুর এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।© 2026 Transparency International Bangladesh