সনাক, গাজীপুর - এর স্বজন সদস্য মো. রহিজ উদ্দিন চৌধুরী এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
Published: 20 February 2017
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য মো. রহিজ উদ্দিন চৌধুরী (জন্ম ৫ জুন ১৯৮২) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ২টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, গাজীপুর এর সাথে ২০১৫ সাল থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে মো. রহিজ উদ্দিন চৌধুরী’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস এবং ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।