Published: 23 November 2015
সনাক, শ্রীমঙ্গলের সভাপতি মোঃ আব্দুন নূর-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
Published: 23 November 2015
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের সভাপতি মোঃ আব্দুন নূর (জন্ম ১৯৪৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৩ নভেম্বর ২০১৫ দিবাগত রাত ১:১৫ টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৌলভীবাজারের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী শুরু করে পরবর্তীতে সিলেট লালা বাজার উচ্চ বিদ্যালয় এবং আম্বর খানা বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতাকালীন তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছিলেন।© 2026 Transparency International Bangladesh