সনাক, নালিতাবাড়ীর সদস্য রাধা বিনোদ দে’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 25 October 2015

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর সদস্য রাধা বিনোদ দে (জন্ম ০৩ মার্চ ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২৫ অক্টোবর ২০১৫ তারিখ দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ্‌ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ জুন ২০১০ তারিখ থেকে সনাক, নালিতাবাড়ীর এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নালিতাবাড়ী শাখার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে রাধা বিনোদ দে’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

 

 


Previous Notice