আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫

অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে

প্রকাশকাল: ২৩ সেপ্টেম্বর ২০২৫

ধারণাপত্র

তথ্যকে গণতন্ত্রের অক্সিজেন হিসেবে বিবেচনা করা হয়। তথ্যে সার্বজনীন অভিগম্যতা একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের জ্ঞানগত ও অন্যতম প্রক্রিয়াগত ভিত্তি। যা একইসঙ্গে ব্যক্তির হাতে রাষ্ট্রীয় মালিকানা এবং স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম অনুষঙ্গ। একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত জনগণের ক্ষমতায়ন ও জনগণের কাছে সরকারের জবাবদিহির ধারণাও অথহীন। সর্বোপরি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন তথা সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা অন্যতম পূর্বশর্ত হিসেবে স্বীকৃত।

এ বছর দিবসটি উদ্যাপনের অন্যতম লক্ষ্য হচ্ছে- সাধারণ জনগণ ও অংশীজন প্রয়োজনীয় তথ্যউপাত্ত সঠিকভাবে অবগত হয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সুশাসন এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে তাদের কার্যকর অংশগ্রহণ ও ভূমিকা পালনে সক্ষমতা অর্জন করতে পারে। বাংলাদেশের বাস্তবতায় এ মূলভাবের সাথে সংহতির পাশাপাশি টিআইবি দীর্ঘ এক বছর যাবত তথ্য কমিশন গঠনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে কমিশন গঠনের আহবান জানাচ্ছে।

পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন


অন্যান্য ধারণাপত্র