প্রকাশকাল: ০৩ মার্চ ২০২৬
ধারণাপত্র
০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হয়। জাতি-ধর্ম-বর্ণ, ভাষা, নৃতাত্ত্বিক পরিচয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকল নারীর অর্জনের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনসহ কোনো ধরনের বিভাজন ও ভেদাভেদ ব্যতিরেকে সকলের সমঅধিকার ও মানবাধিকার নিশ্চিত করাই দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য। ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের নারী পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট ও তাঁদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস উদযাপনের উদ্যোগ গৃহীত হয়। ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিকভাবে এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Rights. Justice. Action. For ALL Women and Girls । টিআইবি আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় ও সনাক অঞ্চলসমূহে দিবসটি উদযাপন করছে।
এ বছর "আন্তর্জাতিক নারী দিবস" আয়োজনের প্রেক্ষিতে ধারণাপত্রটি পড়তে ক্লিক করুন