ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ

প্রকাশকাল: ০৭ জুন ২০২৬

জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা, সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালনের প্রচেষ্টার অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিয়মিত গবেষণা ও অধিপরামর্শসহ নাগরিক সম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত রাষ্ট্রীয় ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে।

তারই ধারাবাহিকতায় এবার 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' পরবর্তী নবগঠিত সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা ও কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা, বিশেষত প্রতিষ্ঠানভিত্তিক দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত অঙ্গীকার ও বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করাই এই গবেষণার উদ্দেশ্য।

বিস্তারিত জানতে ক্লিক করুন ঃ


অন্যান্য গবেষণা প্রতিবেদন