প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
টিআইবি বরাবরই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় শুদ্ধতার মাত্রা বিশ্লেষণের জন্য গবেষণা করে আসছে। এরই প্রেক্ষিতে টিআইবি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং এবং নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিতি "-ভিত্তিক দুটি পৃথক ও পারস্পরিক সম্পর্কযুক্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
টিআইবি "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং" এ বিভিন্ন অংশীজনদের ভূমিকা, যেমনঃ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, নির্বাচনি ব্যয় এবং প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যের বিশ্লেষণ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে এ গবেষণায় নির্বাচিত সংসদ সদস্যের হলফনামা বিশ্লেষণের ওপর ভিত্তি করে ত্রয়োদশ জাতীয় সংসদের সার্বিক বৈশিষ্ট্যের চিত্র তুলে ধরা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ