শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন: সমস্যা ও উত্তরণের উপায়

প্রকাশকাল: ০৯ মার্চ ২০১৭

বাংলাদেশের অর্থনীতিতে শ্রম অভিবাসন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশে কর্মসংস্থান সৃষ্টির ওপর চাপ কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার সরবরাহ ও রিজার্ভ বৃদ্ধিতে বিদেশে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রম অভিবাসন এমন একটি খাত, যা মূলত বেসরকারি প্রতিষ্ঠাননির্ভর, কারণ এ ক্ষেত্রে মূলত ব্যক্তি ও বেসরকারি নিয়োগকারী সংস্থার কাছ থেকে সেবা গ্রহণ করা হয়। অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এসব সংস্থা মধ্যস্থতাকারী/অনুঘটক হিসেবে কাজ করে। শ্রম অভিবাসন-সংক্রান্ত প্রাসঙ্গিক নথিপত্র অনুমোদন ও প্রক্রিয়াকরণ করাই সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রধান কাজ।

বাংলাদেশের শ্রম অভিবাসন খাতের বিভিন্ন সমস্যা বিভিন্ন গবেষণা ও সংবাদপত্রের প্রতিবেদনে চিহ্নিত হয়েছে। বিভিন্ন গবেষণায় অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এ খাতে সুশাসনের ঘাটতি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন এবং মানবপাচারকে উৎসাহিত করেছে বলেও উল্লেখ করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রেমিট্যান্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে শ্রম অভিবাসনের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই গবেষণা পরিচালিত হয়েছে। এ গবেষণার মাধ্যমে শ্রম অভিবাসন প্রক্রিয়ার সুশাসন-সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-


অন্যান্য গবেষণা প্রতিবেদন