প্রকাশকাল: ১৯ আগস্ট ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ এর মৃত্যুতে শোক প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে জনাব তৌফিক নেওয়াজ-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায় সংস্থাটি।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org