মন্ত্রিপরিষদ অনুমোদিত ‘‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ (খসড়া)’’-এর ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর পর্যালোচনা ও সুপারিশ

প্রকাশকাল: ২৫ আগস্ট ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ (খসড়া) আইনে এই কমিশনের গঠন, সদস্য নিয়োগ, ক্ষমতা, কার্যাবলি এবং প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার আইনি কাঠামো নির্ধারণের প্রস্তাব করেছে। মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়াটি পর্যালোচনা করে টিআইবি কিছু ইতিবাচক সংযোজনকে স্বাগত জানালেও কমিশনের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও কার্যকারিতা ব্যাহত করতে পারে—এমন গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্যারিস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি স্বাধীন, বহুত্ববাদী, জবাবদিহিমূলক ও কার্যকর কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে টিআইবি ২৫টি সুপারিশ উপস্থাপন করেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন


অন্যান্য আইন পর্যালোচনা