প্রকাশকাল: ১০ জুন ২০২৬
বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুপারিশকৃত ৯৭টি হুবহু এবং ১৩টি অধ্যাদেশ সংশোধনীসহ আইনে পরিণত করেছে। তবে বিশেষ কমিটি জাতীয় মানবাধিকার কমিশনসহ জনগুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ আইনে পরিণত না করে পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন করে প্রণয়নের সুপারিশ করে। যার ধারবাহিকতায় সরকার ১৭ মে ২০২৬ ‘‘জাতীয় মানবাধিকার আইন, ২০২৬’’- এর একটি খসড়া প্রণয়ন করে । টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালের অধ্যাদেশের তুলনায় আইনটিতে এমন কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যা সরকারের প্রভাবমুক্ত একটি সত্যিকারের স্বাধীন ও কার্যকর কমিশন প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল লালিত জনআকাঙ্ক্ষার পরিপন্থী এবং প্যারিস নীতিমালা ও অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। প্রকাশিত খসড়া আইনটির যেসব ধারা স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠনের ক্ষেত্রে উদ্বেগজনক ও কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পথে অন্তরায় হতে পারে, সে বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরাসহ গুরুত্বসহকারে সংশোধনের জন্য টিআইবি ৮ জুন ২০২৬ সরকারের নিকট ১৯ দফা সুপারিশ পেশ করেছে।
টিআইবির পর্যবেক্ষণ ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন