ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৪ (খসড়া)

প্রকাশকাল: ২৮ এপ্রিল ২০২৪

আগের চেয়ে উন্নত

তবুও নিয়ন্ত্রণ ও নজরদারির হাতিয়ার

বাংলাদেশের তৎকালীন বিদায়ী মন্ত্রিসভা ২০২৩ সালের ২৭ নভেম্বর ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৪ (PDPA)-এর খসড়া অনুমোদন করে, ঠিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় খসড়া আইনটি শীঘ্রই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রথার বাইরে গিয়ে, এই নির্দিষ্ট আইনটি একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) ও অন্যান্য নাগরিক অধিকার বিষয়ক সংগঠনসহ বিভিন্ন অংশীজন এই পর্যালোচনা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। আমরা স্বাগত জানাই যে, অংশীজনদের (টিআইবি-সহ) দেওয়া বহু সুপারিশ বর্তমান খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে গভীরভাবে পর্যালোচনার পর এটা স্পষ্ট হয়েছে যে, এই পর্যালোচনা একটি ‘সংখ্যার খেলা’তে পরিণত হয়েছে, যেখানে অনেক সুপারিশ গৃহীত হলেও মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উপেক্ষিত থেকে গেছে। টিআইবি ও আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার বর্তমান পর্যালোচনা শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপরেই আলোকপাত করবে।

 

নিচে ডকুমেন্টগুলো দেখুন


অন্যান্য আইন পর্যালোচনা