বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬: গণমাধ্যমে জনআস্থা পুনর্গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশকাল: ০৩ মে ২০২৬

গণমাধ্যমের উপর জনগণের আস্থা গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য মৌলিক একটি বিষয়, যা নাগরিকদের নির্ভরযোগ্য তথ্য পাওয়া, তথ্যভিত্তিক উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করা এবং ক্ষমতাধারীদের জবাবদিহিতার আওতায় আনার সুযোগ তৈরি করে। ইউনেস্কো জোর দিয়ে বলেছে যে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং তথ্যের অধিকার নিশ্চিত করার জন্য স্বাধীন, বহুমুখী এবং পেশাদার গণমাধ্যম অপরিহার্য। তবে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ট্রেন্ডস ইন ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ প্রতিবেদনে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস এবং সেলফ-সেন্সরশিপ বা স্ব-আরোপিত নিয়ন্ত্রণের বৃদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে, বিশেষ করে নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তরের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতিগুলোতে।

পূর্ণাঙ্গ ধারণাপত্রের জন্য ক্লিক করুন এখানে


অন্যান্য ধারণাপত্র