ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক অন্তবর্তীকালীন সরকার প্রণীত কয়েকটি অধ্যাদেশ রহিত/ বাতিল/ সংশোধন সম্পর্কে টিআইবি’র অবস্থান

প্রকাশকাল: ০৬ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু আইনে পরিণত করার উদ্যোগকে টিআইবি স্বাগত জানালেও বেশ কিছু ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করছে; বিশেষ করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশে রাজস্ব নিরীক্ষার সুযোগ না রাখা এবং স্থানীয় সরকারে সরকারি হস্তক্ষেপের ক্ষমতা বহাল রাখা জবাবদিহিতা ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো রহিত বা যাচাইয়ের নামে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। একইসাথে, স্বাধীন পুলিশ কমিশনের পরিবর্তে সরকারি নিয়ন্ত্রণ বলবৎ রাখার সিদ্ধান্ত সংস্কারের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এমতাবস্থায় টিআইবি দাবি করছে যে, সরকার যেন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে জনগুরুত্বপূর্ণ এই অধ্যাদেশগুলো রহিত না করে বরং কার্যকরভাবে সংশোধন ও দ্রুত স্থায়ী আইনে রূপান্তর করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করে।

বিস্তারিত জানতে ক্লিক করুনঃ


অন্যান্য অবস্থানপত্র