টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন অধ্যাপক ড. সেলিম রায়হান

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি অংশগ্রহণ করেছেন। আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে ড. সেলিম রায়হান দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)- এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ''Cutting Edge of Development Thinking'' কর্মসূচির একজন অ্যালামনাই।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন- বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল "জীবন তরী" এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, চেয়ারপারসন এবং দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।

গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org


অন্যান্য প্রেস বিজ্ঞপ্তি