দুর্নীতির ধারণা সূচক ২০১৫

প্রকাশকাল: ২৬ জানুয়ারি ২০১৬

সরকারি খাতে দুর্নীতি শুধু করদাতাদের অর্থের অপব্যবহার নয়। অকার্যকর প্রতিষ্ঠান এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা বৈষম্য এবং শোষণ বাড়িয়ে দেয়, যার ফলে সম্পদ কিছু সংখ্যক মানুষের হাতে চলে যায় এবং আরও অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে আটকে পড়ে।

বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, দুর্নীতির অনুভূত মাত্রা পরিমাপ করতে দূর্নীতির ধারণা সূচক ব্যবহার করা হয়। ২০১৫ সালের সূচকে মূল্যায়ন করা ১৬৮টি দেশের মধ্যে একটিও পুরোপুরি দুর্নীতিমুক্ত নয়, এবং দুই-তৃতীয়াংশ দেশের স্কোর ৫০-এর নিচে, যেখানে ০ মানে চরম দুর্নীতিগ্রস্ত এবং ১০০ মানে দুর্নীতিমুক্ত। ৬ বিলিয়নেরও বেশি মানুষ এমন দেশে বাস করছে যেখানে দুর্নীতি একটি গুরুতর সমস্যা।


বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন