ড. সেলিম রায়হান
সদস্য
অধ্যাপক ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)-এর পরিচালনা পর্ষদের সদস্য, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘Cutting Edge of Development Thinking’ কর্মসূচির একজন অ্যালামনাই।
পেশাগত জীবনে তিনি এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএনইএসসিএপি, ইউএনসিটিএডি, আইএফপিআরআই, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এফএও, ইউরোপীয় কমিশন, আইএলও, আইডিআরসি এবং ডিএফআইডি-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া তিনি বাণিজ্য, আঞ্চলিক সংহতি এবং রাজনৈতিক অর্থনীতিবিষয়ক বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।